ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ · ২ কার্তিক ১৪৩৩ f▶𝕏 নামাজের সময় ভিডিও আর্কাইভ আমরা ই-পেপার সর্বশেষ
ঊষার আলো
বিজ্ঞাপনডেমো — 728x90
ব্রেকিং

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

⎙ প্রিন্ট / ই-পেপার রূপ
বিজ্ঞাপনডেমো — 728x90
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বহুমুখী ঝুঁকি মোকাবিলায় বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে খুলনা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপ্রবণ এলাকা। এ অঞ্চলের মানুষকে প্রতিবছর নানা দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে হয়।

শুক্রবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ইয়ুথ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপনডেমো — 300x250

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তরুণ প্রজন্মের যারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, তারা ভবিষ্যতেও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্যোগ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ আরও সুসংগঠিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের সক্রিয় ইউনিট গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান।

সামিটের আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও টেকসই নেতৃত্ব অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় খুলনা ও বাগেরহাটের ছয়টি কলেজে ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জলবায়ু অভিযোজনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছেন।

তরুণদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, ভালো উদ্যোগ চিহ্নিত করা এবং রেড ক্রিসেন্টের স্থানীয় কাঠামোর সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আরও জোরদার করাই এ সামিটের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি। এ ছাড়া সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আব্দুর রাজ্জাক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক মো. সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয়ক শিক্ষক মো. বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডি এম নাজমুল আলম, আমেরিকান রেড ক্রসের এসটিও মো. মামুনুর রশীদ, প্রকল্প কর্মকর্তা মো. সাকিবুল হাসান ও মিতা মাহমুদ মুন্নীসহ তিনটি কলেজের ৯০ জন ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন খুলনার পিও মো. জহিরুল ইসলাম।

এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর মৌলভীপাড়ার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে সাংস্কৃতিক সংগঠন মঞ্চকথার প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি সফিকুর রহমান মানিকের স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মঞ্চকথার ভারপ্রাপ্ত সভাপতি এস এম ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ- মোচৌ

বিজ্ঞাপনডেমো — 728x90